| ২৭ জুলাই ২০২১ | ১২:২৩ অপরাহ্ণ | পড়া হয়েছে 765 বার
নিশিইয়া মোমিজি টোকিও গেমসের নারীদের স্ট্রিট স্কেটবোর্ডিং’এ জয়লাভের পরে মাত্র ১৩ বছর বয়সেই জাপানের সবচেয়ে কমবয়সী স্বর্ণপদক বিজয়ীতে পরিণত হয়েছেন।
মাত্র ১৩ বছর ১০ মাস বয়সে নিশিইয়া এর আগের ইওয়াসাকি কিয়োকো’র রেকর্ড ভেঙ্গে দিয়েছেন, যিনি নারীদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোক বা বুক-সাঁতার প্রতিযোগিতায় ১৯৯২ সালের বার্সিলোনা গেমসে ১৪ বছর বয়সে স্বর্ণপদক লাভ করেছিলেন।
নিশিইয়া বলেন, প্রতিযোগিতার মাঝামাঝি পর্যন্ত তিনি ভেবেছিলেন, তিনি জয়লাভ করবেন না, তবে তার আশপাশের লোকজন তাকে উৎসাহ দিয়েছেন। তিনি এও বলেন, সেজন্যই তিনি শেষের দিকে ভাল খেলতে সক্ষম হয়েছেন।
জাপানের সবচেয়ে কমবয়সী অলিম্পিক চ্যাম্পিয়নে পরিণত হয়ে, এই বালিকা বলেন, একটি রেকর্ড গড়তে পেরে তিনি খুশি।
একই ক্যাটাগরিতে ১৬ বছর বয়সী জাপানি স্কেটবোর্ডার নাকাইয়ামা ফুনা ব্রোঞ্জপদক লাভ করেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||