| ২০ জুলাই ২০২১ | ৪:২৩ অপরাহ্ণ | পড়া হয়েছে 682 বার
চলতি সপ্তাহের শেষের দিকে অলিম্পিক গেমসের আনুষ্ঠানিক শুরুর আগে টোকিও এবং এর আশেপাশের এলাকায় আজ সোমবার থেকে কঠোর ট্রাফিক বা যান চলাচল নিয়মাবলী শুরু হয়েছে।
জাপানের সড়ক যান চলাচল তথ্য কেন্দ্রের ভাষ্যানুযায়ী, এই বিধিনিষেধের কারণে রাজধানীর কয়েকটি সড়কে পাঁচ কিলোমিটার বা তার চেয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
তথ্য কেন্দ্রটি এও জানায় যে, গেমস চলাকালীন অতিরিক্ত টোল দেয়া এড়াতে, ক্রমবর্ধমান সংখ্যক চালক দৃশ্যত টোকিওর কেন্দ্রভাগে থাকা মেট্রোপলিটন মহাসড়ক নেটওয়ার্কগুলোর পরিবর্তে অন্যান্য সড়ক বেছে নিচ্ছেন।
সোমবার থেকে সাধারণ গাড়ির চালকদের সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এই নেটওয়ার্ক ব্যবহারের জন্য অতিরিক্ত ১ হাজার ইয়েন বা প্রায় ৯.১ ডলার পরিশোধ করতে হচ্ছে।
টোকিও এবং এর পাশের চিবা জেলায় ১১টি স্থানে অলিম্পিক সংশ্লিষ্ট গাড়ির জন্য সুনির্দিষ্ট এবং অগ্রাধিকার ভিত্তিক লেইন চালু করা হয়েছে।
যান চলাচলের পরিমাণের উপর ভিত্তি করে মেট্রোপলিটন মহাসড়কগুলো’সহ অন্যান্য কিছু সড়কের প্রবেশদ্বার বন্ধের পাশাপাশি লেইনের সংখ্যাও সীমিত করা হতে পারে।
জাতীয় পুলিশ এজেন্সি, চালক এবং কোম্পানিগুলোকে তাদের গাড়ি ব্যবহার থেকে বিরত থাকার পাশাপাশি গাড়ি চালানোর প্রয়োজন হলে সর্বশেষ যান চলাচল সংক্রান্ত তথ্য যাচাই করে নেয়ার আহ্বান জানাচ্ছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||