• শিরোনাম

    টোকিও প্যারালিম্পিকের সমাপনী অনুষ্ঠানে বৈচিত্র্য ও সম্প্রীতির উপর আলোকপাত

    | ০৭ সেপ্টেম্বর ২০২১ | ৯:৪২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 923 বার

    টোকিও প্যারালিম্পিকের সমাপনী অনুষ্ঠানে বৈচিত্র্য ও সম্প্রীতির উপর আলোকপাত

    সঙ্গীত, নৃত্য ও অন্যান্য পরিবেশনার সমন্বয়ে একটি দৃষ্টিনন্দন অনুষ্ঠানের মধ্যে দিয়ে টোকিও প্যারালিম্পিকের সমাপ্তি ঘটেছে।

    ১শ ৬২টি দেশ ও ভূখণ্ডের প্রায় ৪ হাজার ক্রীড়াবিদ এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ।

    ক্রীড়াবিদরা তাদের পতাকা বহন করে হেঁটে যান, যার শুরুতে ছিল শরণার্থী ক্রীড়াবিদদের নিয়ে গঠিত একটি দল। এমনকি এক পর্যায়ে অংশগ্রহণের আশা ছেড়ে দিলেও, আফগানিস্তান থেকে আগত ক্রীড়াবিদরাও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে একজন স্বেচ্ছাসেবী তাদের পক্ষ থেকে ঐ পতাকা বহন করেছিলেন।

    সম্প্রীতির বিষয়টি মাথায় রেখে, নৃত্যবিদরা সমাজের বৈচিত্র্যকে উদযাপনের এক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

    টোকিওর গভর্নর প্যারালিম্পিকের পতাকাটিকে আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির প্রেসিডেন্টের হাতে তুলে দেন, যা তিনি পরে প্যারিসের মেয়রের কাছে হস্তান্তর করেন। উল্লেখ্য, ২০২৪ সালে ফ্রান্সের রাজধানীতে এই গেমস আয়োজিত হবে।

    অনুষ্ঠানটির শেষে প্যারালিম্পিক শিখাটিকে নিভিয়ে দেয়া হয়।

    এসময়, নগর কেন্দ্রে অবস্থিত টোকিও টাওয়ারে জাপানিতে “আরিগাতো” অর্থাৎ “ধন্যবাদ” শব্দটি বিশাল অক্ষরে এবং উজ্জ্বল আলো দিয়ে প্রদর্শিত হয়।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ২৫ জুলাই ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক