| ০৮ সেপ্টেম্বর ২০২০ | ৫:৫৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 541 বার
মোহাম্মাদ গোলাম সারওয়ারকে মালয়েশিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গোলাম সারওয়ার বর্তমানে ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিসিএস দশম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা সারওয়ার ইয়াঙ্গুন, কুয়ালালামপুর, কাঠমান্ডু, ওয়াশিংটন ডিসি ও জেদ্দায় কাজ করেছেন। ওমানে রাষ্ট্রদূত হওয়ার আগে তিনি সুইডেনে রাষ্ট্রদূত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী সারওয়ার জার্মানি ও যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||