| ১৪ মে ২০২৬ | ১০:০১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 25 বার
ঢাকা -৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-৪ আসন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ঢাকা-৪ আসন কমিটির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন।
লিখিত বক্তব্য মোহাম্মদ মহিউদ্দিন জানান, ঢাকা-৪ আসনে সৈয়দ জয়নুল আবেদীন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এলাকার বিদ্যমান সমস্যা সমাধানে ব্যাপক ভিত্তিক কার্যক্রম গ্রহন করেন। তাঁর জনকল্যাণমুখী কার্যক্রমে একটি কুচক্রী মহল সাংসদ সৈয়দ জয়নুল আবেদীনের সুনাম নষ্ট করতে বিভিন্ন ফেসবুক আইডি থেকে মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে। তিনি জানান, সম্প্রতি কদমতলী শিল্প এলাকায় পতিত আওয়ামী লীগের দোসর মো. হাসান ও সাজিদুর রহমান মাহিন (শুটার মাহিন) সন্ত্রাসী ও চাঁদাবাজি নিজ-নিজ নিয়ন্ত্রণে রাখতে রাজনৈতিক খোলস পরিবর্তন করে এলাকায় আধিপত্য বিস্তার করছে। তারা বর্তমানে সরকার দলীয় প্রভাবে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক কারবারি করছে। আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত সন্ত্রাসী হিসেবে তাদের নাম রয়েছে। হাসান ও শুটার মাহিনের অভ্যন্তরীন কোন্দলের সঙ্গে স্থানীয় এমপি সৈয়দ জয়নুল আবেদীন ও তার ভাগ্নে মেরিন ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান সাব্বিরকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার করে তাদেরকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হয়রানির নিকৃষ্ট প্রচেষ্টা চালানো হচ্ছে। অদৃশ্য শক্তির ইশারায় প্রশাসন সাংসদ সৈয়দ জয়নুল আবেদীনের ভাগ্নে ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান সাব্বিরকে আটক করেছে। নেতৃবৃন্দ এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান সাব্বিরের মুক্তির দাবি জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকা-৪ আসন কমিটির সদস্য সচিব মো. মহিউদ্দিন বলেন, যেই মামলায় ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান সাব্বিরকে আটক করা হয়েছে ঐ মামলার প্রধান আসামি এবং বাদীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনা উম্মোচিত হবে। তিনি প্রশ্ন রেখে বলেন, প্রশাসন কেন অস্ত্রধারী সন্ত্রাসী শুটার মাহিনকে আটক করছে না?- কারণ এই ঘটনার পিছনে একটি রাজনৈতিক শক্তি ইন্ধন দিচ্ছে। এর একমাত্র কারণ স্থানীয় এমপি সৈয়দ জয়নুল আবেদীনের জনপ্রিয়তায় তাঁরা ঈর্ষান্বিত।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-৪ আসন কমিটির পরিচালক ও মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য আব্দুর রহিম জীবন, মহানগরীর মজলিসে শুরা সদস্য ও কদমতলী পূর্ব থানা আমীর ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, মহানগরীর মজলিসে শুরা সদস্য ও কদমতলী দক্ষিণ থানা আমীর ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান প্রমুখ।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||