| ০৯ আগস্ট ২০২১ | ১০:৪১ অপরাহ্ণ | পড়া হয়েছে 899 বার
স্বাগতিক শহরে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে চলার মাঝে টোকিও অলিম্পিক গেমস রবিবার সমাপ্ত হয়েছে।
সমাপনী অনুষ্ঠান একটি আতসবাজি প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হয়।
তারপর গ্রিস এবং স্বাগতিক দেশ জাপানের নেতৃত্বে প্রতিটি দলের প্রতিনিধিত্ব করা পতাকা বহনকারীরা ভেন্যুতে প্রবেশ করেন।
অনুষ্ঠানের একটি আকর্ষণীয় বিষয় ছিল ২০২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের স্বাগতিক শহর প্যারিসের কাছে আনুষ্ঠানিকভাবে পতাকা হস্তান্তর করা। টোকিও’র গভর্নর কোইকে ইউরিকো প্যারিস’এর মেয়র অ্যানি হিডালগো’র কাছে অলিম্পিক পতাকা হস্তান্তর করেন।
আয়োজক কমিটির নেতা হাশিমোতো সেইকো চিকিৎসা কর্মীরা’সহ টোকিও গেমসকে সম্ভবপর করা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
জাপানে কোভিড-১৯’এর সংক্রমণ বেড়ে চলার কারণে অধিকাংশ ভেন্যুতে দর্শকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়।
২০৫টি দেশ ও ভূখণ্ডের ১১ হাজারেরও বেশি খেলোয়াড় এবং শরণার্থী অলিম্পিক দল এই ১৭ দিনের প্রতিযোগিতায় অংশ নেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||