• শিরোনাম

    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা

    | ২২ এপ্রিল ২০২৬ | ১০:৩১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 19 বার

    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা
    সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীর নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে চূড়ান্ত মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    ৩৬ সদস্যের এ তালিকায় সিনিয়র নেত্রী সেলিমা রহমান, শিরিন সুলতানা ও রাশেদা বেগম হিরার মতো অভিজ্ঞ রাজনীতিকদের পাশাপাশি নিপুণ রায় চৌধুরী ও শাকিলা ফারজানার মতো আলোচনায় থাকা নেত্রীদের রাখা হয়েছে।
    ৩৬ জনের তালিকায় যারা রয়েছেন–
    তালিকায় শীর্ষ স্থানে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এরপর পর্যায়ক্রমে রয়েছেন— শিরিন সুলতানা, সাবেক এমপি রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, অ্যাডভোকেট শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান ও নিলুফার চৌধুরী মনি।
    তালিকায় আরও রয়েছেন আলোচিত নেত্রী নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না ও শাম্মী আক্তার।

    এছাড়া ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা ও নাদিয়া পাঠান পাপনের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

    দলীয় সূত্র বলছে, এ তালিকায় অভিজ্ঞতার পাশাপাশি ভৌগোলিক অবস্থান এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামের নেত্রী মাধবী মারমা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেত্রীদেরও এখানে স্থান দেওয়া হয়েছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ২৫ জুলাই ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক