| ০২ সেপ্টেম্বর ২০২০ | ৮:৫৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 580 বার
মালয়েশিয়ায় প্রতিদিনের মতো কাজ শেষে বাসায় ফিরে রাতের খাবারের আয়োজনে ব্যস্ত হয়ে পড়েন প্রবাসী নাহিদ হাসান জিন্নাত (২৬)। রান্না শুরুর পরই ঘটে অঘটন। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে তার পুরো শরীর ঝলসে যায়।
সহকর্মীদের সহযোগীতায় আহত জিন্নাতকে পার্শ্ববর্তী কোয়ান্তান হাসপাতালে ভর্তি করা হয়।
১৭ আগস্টের মর্মান্তিক এ দুর্ঘটনা জিন্নাতের জীবন থেকে কেড়ে নিয়েছে সব স্বপ্ন। নির্বাক, নিথর জিন্নাতের মায়াময় দৃষ্টিতে এখন শুধু বেঁচে পরিবারের কাছে ফেরার আকুতি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, জিন্নাতের পুরো শরীরের ৮০ শতাংশই আগুনে ঝলসে গেছে। প্রাথমিক চিকিৎসায় জিন্নাত বেঁচে আছেন, তবে তাকে পূর্ণ সুস্থ করে তুলতে প্রয়োজন উন্নত চিকিৎসার।
শনিবার (২৯ আগস্ট) যশোরের এই প্রবাসীকে দেখতে কুয়ালালামপুর থেকে প্রায় ৩’শ কিলোমিটার দুরে কোয়ান্তান হাসপাতালে ছুটে যান মালয়েশিয়াস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি’র সভাপতি ও জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়ার সভাপতি নাজমুল ইসলাম বাবুল।
নাজমুল ইসলাম জানান, আগুনে পুড়ে যাওয়া জিন্নাত এখন আশঙ্কামুক্ত তবে সে এখনও কথা বলতে পারে না। তার উন্নত চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন, যা দেয়ার সামর্থ্য জিন্নাতের পরিবারের নেই। তিনি সকলকে অসহায় জিন্নাতের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অগ্নিদগ্ধ জিন্নাতকে চিকিৎসা দেয়া ও দেশে পাঠানোর জন্য একটি ফান্ড গঠন করা হয়েছে। আহ্বান করা হয়েছে সহযোগীতার, সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে জিন্নাতকে সুস্থ করে তার পরিবারের কাছে পাঠাতে।
জিন্নাতকে সহযোগীতা করতে যোগাযোগ, নাজমুল ইসলাম বাবুল (+60 12-310 0472), ইঞ্জিনিয়ার রাহাদুজ্জামান (0162862548), ব্যাংক একাউন্ট: 64388749284, May Bank, Suzela Binte
উল্লেখ্য নাহিদ হাসান জিন্নাত দু’বছর আগে এক বুক স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় আসেন। প্রথমে কোম্পানিতে কাজ করলেও পরে পার্ট টাইম চাকরি করে জীবিকা নির্বাহ করতেন। তার বাড়ি যশোরের বাঘারপাড়া থানার গৌরনগর ইউনিয়নের চাপাতলা গ্রামে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||