| ১৭ সেপ্টেম্বর ২০২০ | ৮:৪৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 654 বার
সিলেট থেকে লন্ডন রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট আগামী অক্টোবর মাসেই চালু হতে পারে। বুধবার (১৬ সেপ্টেম্বর) এক যৌথ ভার্চুয়াল সভায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান একথা বলেন। বেবিচক-যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্ট (ডিটিএফ) কর্তৃপক্ষ এ সভার আয়োজন করে।
সভায় বেবিচক চেয়ারম্যান বলেন, আশা করি খুব দ্রুত যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্ট (ডিটিএফ) ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনের যৌথ সুপারিশ বাস্তবায়ন করবে।
মো. মফিদুর রহমান বলেন, আগামী অক্টোবর থেকেই সিলেট থেকে লন্ডন সরাসরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালুর প্রস্তুতি আমাদের রয়েছে। ডিটিএফ-বেবিচক অ্যাভিয়েশন সিকিউরিটি বিষয়ে যৌথ পরিদর্শনের সুপারিশ বাস্তবায়ন হলেই ফ্লাইট চালু করা যাবে।
ভার্চুয়াল সভায় যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টের (ডিটিএফ) পরিচালক কাশিফ চাদরি বলেন, পারস্পরিক স্বার্থ বজায় রেখে বাংলাদেশকে সহায়তা দিতে ডিটিএফ আন্তরিক।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||