| ১৬ এপ্রিল ২০২০ | ৬:৫০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 1137 বার
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোনো প্রবাসী বাংলাদেশি মারা গেলে সরকার তার পরিবারকে ৩ লাখ টাকা দেবে। এছাড়া বিদেশ থেকে বাংলাদেশে আসার পর ৪ হাজার প্রবাসী নাগরিক যেন একসঙ্গে কোয়ারেন্টাইনের প্রাতিষ্ঠানিক সুবিধা পান, সেই ব্যবস্থা করবে সরকার। ঢাকা ও আশপাশের জেলায় এই কোয়ারেন্টাইনের সুবিধা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে করণীয় নির্ধারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকে সিদ্ধান্ত হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোনো প্রবাসী বাংলাদেশি মারা গেলে তার পরিবারকে ৩ লাখ টাকা দেওয়া হবে। এছাড়া কোনো প্রবাসী নাগরিক ঢাকায় পৌঁছালে যাতায়াতের জন্য তাকে দেওয়া হবে ৫ হাজার টাকা। আর প্রবাসী নাগরিকেরা দেশে পৌঁছানোর পরবর্তী সময়ে ব্যবসা-বাণিজ্যের জন্য ৫ থেকে ৭ লাখ টাকা ঋণসহায়তা পাবেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এ অর্থ দেবে।
আরও পড়ুন: ব্যবসায়ীর বাড়ির বক্স খাটে মিললো ‘টিসিবির তেল’
এছাড়া বৈঠকে আরো সিদ্ধান্ত নেওয়া হয়, প্রবাসী বাংলাদেশিরা দেশে ফেরার পর তাদের কোয়ারেন্টাইনের সুবিধা নিশ্চিতে সশস্ত্র বাহিনী বিভাগ ও স্বাস্থ্য মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে। একই সময়ে ৪ হাজার প্রবাসী বাংলাদেশি নাগরিককে কোয়ারেন্টাইনে রাখতে ঢাকা ও আশপাশের জেলায় প্রাতিষ্ঠানিকভাবে কোয়ারেন্টাইন সেন্টার গড়ে তোলা হবে।
এছাড়া ঢাকার বিমানবন্দরে বিভিন্ন দেশ থেকে বিশেষ ফ্লাইটে প্রবাসীরা এলে সেখান থেকে খুব সহজেই যেন এসব সেন্টারে নিয়ে যাওয়া যায়, সে কাজে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিমানবন্দর কর্তৃপক্ষ সমন্বয় করবে। বৈঠকে আরো সিদ্ধান্ত নেওয়া হয়, কুয়েতের জটিল পরিস্থিতি মোকাবিলায় সে দেশকে সহায়তার জন্য বাংলাদেশ খাদ্য, ওষুধ, চিকিত্সাসামগ্রী ও মেডিক্যাল টিম পাঠাবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মেডিক্যাল প্রতিনিধিদল তাদের সহায়তা দেবে। এছাড়া ভুটানে ওষুধ ও চিকিত্সা-সহায়তা দেবে বাংলাদেশ।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||