| ০৪ ডিসেম্বর ২০২০ | ১০:৪০ অপরাহ্ণ | পড়া হয়েছে 421 বার
মালয়েশিয়ায় ডিটেনশন ক্যাম্পে আটক অবস্থায় বাংলাদেশী অভিবাসীসহ বিভিন্ন দেশের হাজার হাজার অভিবাসীদের শর্ত সাপেক্ষে বৈধকরণের পরিকল্পনা করছে দেশটির স্বরাষ্ট্র ও মানবসম্পদ মন্ত্রণালয়। মালয়েশিয়ার স্বরাষ্ট্র ও মানবসম্পদ মন্ত্রী দাতোক সেরী হামজা জয়নুদ্দিন বলছেন, যাদের অবৈধভাবে বসবাস ও বিভিন্ন অপরাধে জড়িত থাকায় আটক করা হয়েছে শর্ত সাপেক্ষে তাদের বিভিন্ন খাতে নিয়োগ দেয়া যেতে পারে। এর জন্য সংশ্লিষ্ট নিয়োগকারীদের ডিটেনশন ক্যাম্পে বন্দীদের খরচ বহন করতে হবে। এছাড়াও কারাবন্দীদের বৈধকরণের চুড়ান্ত প্রস্তাব মন্ত্রী সভায় উত্থাপন করা হবে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার তিনি এক যৌথ বৈঠকে এসব কথা বলেন। এসময় মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান ও উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জয়নুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বলা হয়, যেসব বড় কোম্পানিগুলো শ্রমিক সঙ্কট রয়েছে তারা চাইলে ডিটেনশন ক্যাম্পে আটক বিদেশিদের নিয়োগ দিতে পারে। কিন্তু তার আগে শর্ত হলো তাদের যতজন শ্রমিক প্রয়োজন ততজন ডিটেনশন ক্যাম্পের শ্রমিকের জন্য প্রত্যাবর্তনের খরচ বহন করতে হবে। যদি এ শর্তে নিয়োগদাতারা রাজি থাকেন তাহলে প্রস্তাবসহ শ্রীঘ্রই মন্ত্রীসভায় বিলটি উত্থাপন করা হবে। তবে কারাবন্দী বিদেশিদের মধ্যে প্রায় ১৫ শতাংশ কর্মক্ষম রয়েছে। যারা অসুস্থ কিংবা কাজ করতে অক্ষম তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হবে।
বৈঠকে আরো বলা হয়, এভাবে দীর্ঘ সময় ধরে আটক বন্দীদের একটি ইতিবাচক সমাধান হতে পারে। এতে উভয়পক্ষ উপকৃত হবে। বর্তমান বিভিন্ন সেক্টর বিশেষ করে পামতেল শিল্প, কনস্ট্রাকশন ও কৃষি খাতে শ্রমিক সঙ্কট রয়েছে সেগুলোতে তাদের কাজে লাগানো যেতে পারে। ডিটেনশন ক্যাম্প থেকে বা বিদেশ থেকে নতুন করে শ্রমিক আমদানি করে সঙ্কট মোকাবেলা করা সম্ভব।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||