• শিরোনাম

    টোকিও অলিম্পিক এবং প্যারালিম্পিকের চ্যালেঞ্জসমূহ

    | ০২ জানুয়ারি ২০২১ | ৯:২৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 482 বার

    টোকিও অলিম্পিক এবং প্যারালিম্পিকের চ্যালেঞ্জসমূহ

    স্থগিত হয়ে যাওয়া টোকিও অলিম্পিক এবং প্যারালিম্পিকের আয়োজক কমিটিসমূহ করোনাভাইরাসের বৈশ্বিক মহামারির কারণে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। উল্লেখ্য, এই গেমস সাত মাসের মধ্য শুরু হওয়ার কথা রয়েছে।

    ২০২০ টোকিও গেমস বৈশ্বিক মহামারির কারণে এক বছর পিছিয়ে দেয়া হয়। এটাই প্রথমবার এই গেমস পিছিয়ে দেয়ার ঘটনা। অলিম্পিক গেমসের উদ্বোধন হবে জুলাই মাসের ২৩ তারিখে এবং প্যারিলিম্পিক গেমস শুরু হবে আগস্ট মাসের ২৪ তারিখে।

    আয়োজকরা খেলার মাঠে কত বেশি জন দর্শককে প্রবেশের অনুমতি দেবেন সেব্যাপারে এই বসন্তেই সিদ্ধান্ত নেয়ার পরিকল্পনা করছেন।

    অলিম্পিকের মশাল দৌঁড় শুরু হবে মার্চ মাসে।

    বিলম্বিত বাছাই পর্বের খেলাগুলো ভাইরাস-রোধী পদক্ষেপসমূহ বহাল রেখে মার্চ থেকে মে মাসের মধ্যে অনুষ্ঠিত হবে।

    বিদেশ থেকে আসা দর্শক সহ মোট দর্শক সংখ্যা কিভাবে সীমিত করা হবে সেব্যাপারে আয়োজকদের সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন রয়েছে।

    এই গেমসের জন্য তাদের একটি যৌথ চিকিৎসা সহযোগিতা ব্যবস্থা গড়ে নেয়ারও প্রয়োজন রয়েছে, কেননা বিষয়টি সম্মুখসারির স্বাস্থ্যসেবা কর্মীদের জন্য একটি বোঝা হয়ে দেখা দিতে পারে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ২৫ জুলাই ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক