| ০২ জানুয়ারি ২০২১ | ৯:২৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 350 বার
জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে তার নতুন বছরের বার্তায় করোনাভাইরাসের বিস্তার রোধ এবং অর্থনীতির পুনরুজ্জীবনের অঙ্গীকারের উপর জোর দিয়েছেন।
সুগা বলছেন, তিনি সংক্রমণের আরও বিস্তার রোধ এবং জাপানের জনগণের সুরক্ষার জন্য তার সাধ্যমত সবকিছু করবেন।
এছাড়াও তিনি বলেন, তার সরকার বিনিয়োগে সহযোগিতা করবে যা স্থানীয় অর্থনীতিকে উজ্জীবিত করার জন্য উদ্ভাবন, কৃষি খাতের সংস্কার এবং পর্যটনকে এগিয়ে নেবে।
পররাষ্ট্র নীতি বিষয়ে সুগা বলছেন, তিনি জাপান-যুক্তরাষ্ট্র জোটের সাথে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি অবাধ ও উন্মুক্ত চলাচলকে মূলভিত্তি হিসেবে ধরে এগিয়ে যাবে।
সুগা অঙ্গীকার করেন যে, তার সরকার গ্রীষ্মকালে নিরাপদ ও বিপদমুক্ত অলিম্পিক এবং প্যারালিম্পিক গেমসের আয়োজনের জন্য প্রস্তুতি গ্রহণের বিষয়টিকে এগিয়ে নেবে যাকে তিনি বিশ্বের ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। ২০২০ টোকিও অলিম্পিক গেমস বৈশ্বিক মহামারির কারণে এক বছর পিছিয়ে দেয়া হয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||