| ০২ জানুয়ারি ২০২১ | ৯:৩৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 357 বার
টোকিও মহানগর কর্তৃপক্ষ রাজধানীতে সম্প্রতি দ্রুত করোনাভাইরাসের বিস্তার বেড়ে চলায় বিষয়টি সামাল দেয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নেয়ার কথা বিবেচনা করছে। গ্রহণ করতে যাওয়া পদক্ষেপসমূহের মধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে একটি জরুরি অবস্থা ঘোষণা দেয়ার আহ্বান জানানোও অন্তর্ভুক্ত থাকতে পারে।
টোকিও বৃহস্পতিবার রেকর্ড সর্বোচ্চ ১ হাজার ৩৩৭ জনের সংক্রমণের খবর দেয়। এবারই প্রথম দৈনিক সংক্রমণের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেল। এই সংখ্যা এর আগের সর্বোচ্চ সংখ্যার থেকে প্রায় ৪০০ বেশি।
টোকিও’তে এই ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজারেরও বেশি।
ডিসেম্বর মাসের ১৮ তারিখে মোট সংক্রমণের সংখ্যা ছিল ৫০ হাজারের বেশি এবং দুই সপ্তাহের সামান্য কম সময়ের ব্যবধানে ১০ হাজার বেশি হয়েছে।
টোকিও’তে হাসপাতালে ভর্তি করোনাভাইরাসের রোগীর সংখ্যা বৃহস্পতিবার রেকর্ড সর্বোচ্চ হয়েছে। মে মাসে জাতীয় জরুরি অবস্থা তুলে নেয়ার পর থেকে মারাত্মকভাবে অসুস্থ রোগীর সংখ্যাও নতুন সর্বোচ্চ সংখ্যায় পৌঁছেছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||