• শিরোনাম

    জাপানে অলিম্পিকের নির্বাচন প্রক্রিয়া চ্যালেঞ্জের মুখোমুখি

    | ০৩ জানুয়ারি ২০২১ | ৯:০৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 279 বার

    জাপানে অলিম্পিকের নির্বাচন প্রক্রিয়া চ্যালেঞ্জের মুখোমুখি

    অনেক যোগ্যতা নিরূপণকারী ইভেন্ট স্থগিত বা বাতিল হয়ে যাওয়ায়, করোনাভাইরাস বৈশ্বিক মহামারী এই গ্রীষ্মে অনুষ্ঠেয় টোকিও অলিম্পিক এবং প্যারালিম্পিকের জন্য জাপানের ক্রীড়াবিদ নির্বাচন প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি করে চলেছে।

    সাত মাসের মধ্যে এই ক্রীড়া প্রতিযোগিতাগুলো শুরু হওয়ার সূচি নির্ধারিত থাকলেও জাপান নিজেদের ক্রীড়াবিদদের মধ্যে শুধুমাত্র ২০ শতাংশ নির্বাচন করতে পেরেছে।

    এনএইচকে পরিচালিত জরিপে দেখা যাচ্ছে, এপর্যন্ত ৩৩টি ক্রীড়ার মধ্যে ১৩টির জন্য ১শ ১৭ জন জাপানি ক্রীড়াবিদকে বেছে নেয়া হয়েছে। দেশের অলিম্পিক দলের আকার বা মোট ক্রীড়াবিদের সংখ্যা প্রায় ৬শ হবে বলে ধারণা করা হচ্ছে।

    খেলোয়াড় নির্বাচনের প্রক্রিয়ায় অভ্যন্তরীণ ইভেন্টগুলোর কেন্দ্রীয় ভূমিকা পালন করা সাঁতার এবং এথলেটিক্সের মত ক্রীড়াগুলোর ক্ষেত্রে, অবশিষ্ট জাতীয় চ্যাম্পিয়নশীপ এবং অন্যান্য প্রধান টুর্নামেন্টগুলো পরিকল্পনামাফিক সম্পন্ন হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    এদিকে, কিছু আন্তর্জাতিক যোগ্যতা নিরূপণকারী ইভেন্টের সূচিও এখনও নির্দিষ্ট করা হয়নি।

    এছাড়া, অনেক ক্রীড়া সমিতির কর্মকর্তারা আরও বলছেন যে, করোনাভাইরাসের অব্যাহত বিস্তারের কারণে তাদের প্রতিযোগিতাগুলো পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে কিনা, সেটি এখনও অনিশ্চিত।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ২৫ জুলাই ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক