| ০৩ জানুয়ারি ২০২১ | ৯:০৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 635 বার
টোকিও ও অন্যান্য তিনটি প্রতিবেশী জেলার সরকার আজ অপরাহ্নে, করোনাভাইরাসে সংক্রমণের উর্ধ্বগতির মুখে জরুরী অবস্থা ঘোষণার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
টোকিও, সংক্রমণের সংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পেয়ে চলা সাইতামা, চিবা ও কানাগাওয়া জেলাগুলোকে সাথে নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে এই অনুরোধ জানায়।
গত বৃহস্পতিবার রাজধানীর কর্তৃপক্ষ, দৈনিক সংক্রমণের সংখ্যা প্রথমবারের মত ১ হাজার ছাড়িয়ে সর্বোচ্চ ১ হাজার ৩৩৭টিতে পৌঁছানোর খবর জানায়।
বিশেষজ্ঞরা, টোকিওর হাসপাতালগুলোর মারাত্মক চাপের মুখে থাকার বিষয়ে সতর্কতা উচ্চারণ করেন।
জরুরী অবস্থা ঘোষণার আহ্বান জানাতে, টোকিওর গভর্নর কোইকে ইউরিকো এবং প্রতিবেশী তিনটি জেলার গভর্নররা জাপানের করোনাভাইরাসের দায়িত্বে নিয়োজিত এবং অর্থনৈতিক পুনরুজ্জীবন বিষয়ক মন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশির সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
সংশ্লিষ্ট সুত্রগুলো বলছে, টোকিও মহানগর সরকারের কর্মকর্তারা সংক্রমণ বৃদ্ধির হার বিস্ফোরণের প্রান্তে রয়েছে বলে বিবেচনা করায় জরুরী অনুভূতি পোষণ করছেন। তাঁরা, অবিলম্বে কঠোর পদক্ষেপ নিতে হবে বলে বিশ্বাস করেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||