| ০৪ জানুয়ারি ২০২১ | ১০:০৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 295 বার
জাপান সরকার, দ্রুত হলে আগামী মাসের শেষ নাগাদ থেকে করোনাভাইরাসের বিরুদ্ধে টিকা দেয়া আরম্ভের প্রস্তুতি জোরদার করে চলেছে।
নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন লাভের জন্য, সরকার করোনাভাইরাসের টিকার দ্রুত মূল্যায়নের পদক্ষেপকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সরকার, বৈশ্বিক মহামারী নিয়ন্ত্রণের পাশাপাশি দেশের অর্থনীতিকে সচল রাখতে টিকাদান কার্যক্রমকে একটি গুরুত্বপূর্ণ উপায় হিসেবে বিবেচনা করছে।
উল্লেখ্য, টিকার মোট ২৯ কোটি ডোজ ক্রয়ের জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপের তিনটি কোম্পানির সঙ্গে জাপানের চুক্তি রয়েছে।
এর একটি যুক্তরাষ্ট্রের ফাইজার, গতমাসে তাদের জার্মান অংশীদার বায়োএনটেকের সঙ্গে যৌথভাবে উদ্ভাবিত টিকার অনুমোদন পেতে জাপানের কাছে আবেদন করেছে। জাপানের স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত যাচাই বাছাই করার পদক্ষেপকে শীর্ষ অগ্রাধিকার প্রদান করা হবে বলে জানান।
সবচেয়ে দ্রুত হলে আগামী মাসে, টিকাটির অনুমোদন দেয়া হবে কিনা সেবিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সরকার, প্রথমে স্বাস্থ্য সেবা খাতে নিয়োজিত কর্মীদের টিকা দেয়ার পরিকল্পনা করছে। দ্রুত হলে আগামী মাসের শেষ নাগাদ, এই কর্মকাণ্ড আরম্ভ হবে। তাদের ভাষ্যানুযায়ী, মার্চ মাসের শেষ নাগাদ, বয়োজ্যেষ্ঠদের এবং এরপর স্বাস্থ্যগত সমস্যা থাকা লোকজনদের টিকা দেয়া আরম্ভ হতে পারে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||