| ০৫ জানুয়ারি ২০২১ | ৭:৪৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 306 বার
টোকিও’র বিভিন্ন সাহায্যকারী গ্রুপ করোনাভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ার মাঝে অর্থনৈতিক সমস্যায় ভোগা লোকজনকে খাদ্য সরবরাহের পাশাপাশি উপদেশ প্রদান করছে।
একটি গীর্জায় ৫টি সংস্থা যৌথভাবে রবিবার এক অনুষ্ঠানের আয়োজন করে যেখানে ২০০ লোকের জন্য দুপুরের খাবারের বাক্স এবং পানীয় প্রস্তুত রাখা হয়।
দর্শনার্থীরা খাদ্য এবং কিভাবে জনকল্যাণমূলক সুবাধাদির জন্য আবেদন করা যাবে সেসংক্রান্ত পরামর্শ কর্মীদের থেকে গ্রহণ করেন। সোমবার থেকে তারা ভাতা বা সুবিধাদির জন্য আবেদন করা লোকজনকে সাহায্য করবেন।
বয়স ৬০’এর কোঠার এক পুরুষ বলেন, করোনাভাইরাসের প্রভাবে জীবনধারণের জন্য তার সবধরনের কাজ তিনি হারিয়েছেন।
একটি সংস্থার একজন প্রতিনিধি, ইনাবা ৎসুইয়োশি বলেন, অনেকেই বলেছেন, তারা কখনও কল্পনাও করেননি যে তাদের জীবন এমন কঠিন হয়ে পড়বে।
তিনি সমস্যার মুখোমুখি হওয়া লোকজনের প্রতি কোনরকম ইতস্তত না করে তার গ্রুপটির মত সাহায্যকারী গ্রুপগুলোর সাথে পরামর্শ করার আহ্বান জানান।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||