• শিরোনাম

    মঙ্গলবার টোকিওতে করোনাভাইরাসের ১ হাজার ২শ ৭৮টি নিশ্চিত সংক্রমণ

    | ০৬ জানুয়ারি ২০২১ | ৯:৫৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 190 বার

    মঙ্গলবার টোকিওতে করোনাভাইরাসের ১ হাজার ২শ ৭৮টি নিশ্চিত সংক্রমণ

    টোকিও মেট্রোপলিটন সরকার আজ জাপানের রাজধানীতে করোনাভাইরাসের ১ হাজার ২শ ৭৮টি নতুন সংক্রমণের খবর জানিয়েছে, যা এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা।

    এর আগে দৈনিক এই গণনা ১ হাজার ছাড়িয়ে যায় নববর্ষের আগের সন্ধ্যায় যখন ভাইরাস পরীক্ষায় মোট ১ হাজার ৩শ ৩৭ ব্যক্তির আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।

    সংক্রমণের সর্বশেষ এই দৈনিক সংখ্যা কোন মঙ্গলবারের জন্য সর্বোচ্চ। টোকিওতে মোট নিশ্চিত সংক্রমণ এখন দাঁড়িয়েছে ৬৪ হাজার ৭শ ৫২’এ।

    টোকিওর কর্মকর্তারা বলছেন, গুরুতরভাবে অসুস্থ রোগীর সংখ্যা ১শ ১১তে পৌঁছেছে যা একদিন আগের তুলনায় ৩ বেশি। এটিও এক্ষেত্রে এপর্যন্ত হওয়া সর্বোচ্চ সংখ্যা।

    এদিকে, টোকিও’র প্রতিবেশী তিনটি জেলা মঙ্গলবার দৈনিক করোনাভাইরাসে আক্রান্তের রেকর্ড সর্বোচ্চ সংখ্যার কথা জানিয়েছে।

    কানাগাওয়া জেলার ৬২২টি সংক্রমণ নিশ্চিত করার পাশাপাশি সাইতামা জেলা ৩৬৯টি এবং চিবা জেলা ২৬১টি নতুন সংক্রমণের খবর দিয়েছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ১৭ সেপ্টেম্বর ২০২০

    ২৪ ফেব্রুয়ারি ২০১৯

    ১১ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক