| ১১ জানুয়ারি ২০২১ | ১০:২০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 420 বার
কোভিড-১৯ নিয়ে বৃহত্তর টোকিও এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা সত্ত্বেও স্থগিত হওয়া টোকিও অলিম্পিক গেমস অনুষ্ঠানের বিষয়ে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি’তে সর্বোচ্চ সময়ের জন্য ভূমিকা রাখা সদস্য, নিজের ব্যক্তিগত মত ব্যক্ত করে বলেছেন যে তিনি এখনও এব্যাপারে অনিশ্চিত।
উল্লেখ্য, টোকিও অলিম্পিক গেমস এবং প্যারালিম্পিক গেমস শুরুতে গতবছরের জুলাই এবং আগস্টে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে, করোনাভাইরাস সংক্রমণের মহামারীর কারণে এক বছরের জন্য সেগুলো স্থগিত হয়ে যায়।
টোকিও’তে এই ইভেন্টগুলো আবারও শুরু হওয়ার ২শ দিনেরও কম সময়ের মধ্যে ডিক পাউন্ড ব্রিটিশ গণ সম্প্রচার কেন্দ্র বিবিসি’কে গত বৃহস্পতিবার বলেন যে, “আমি নিশ্চিত নই, কারণ সবচেয়ে বড় চলমান সমস্যা হচ্ছে ভাইরাস সংক্রমণের ব্যাপক বৃদ্ধি।”
পাউন্ড আরও বলেন যে, টিকা পাওয়ার ক্ষেত্রে প্রতিযোগীদেরই অগ্রাধিকার তালিকার শীর্ষে থাকা উচিত। তিনি আভাষ দেন, আয়োজকরা এটি আবশ্যক করতে পারেন যে জাপানে প্রবেশের পূর্বে সব খেলোয়াড়কে নিজেদের টিকা নেয়ার বিষয়টির ঘোষণা দিতে হবে।
উল্লেখ্য, পাউন্ড ৪০ বছরেরও বেশি সময় ধরে আইওসি’তে কাজ করছেন। গতবছরও জাপান এবং সারা বিশ্বে সংক্রমণ ছড়িয়ে পড়াকালীন তিনি ২০২০ গেমস অনুষ্ঠিত হওয়া নিয়ে দ্রুত সতর্ক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||