• শিরোনাম

    জাপানে করোনাভাইরাসের নতুন ধরন সনাক্ত

    | ১২ জানুয়ারি ২০২১ | ৯:৩০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 278 বার

    জাপানে করোনাভাইরাসের নতুন ধরন সনাক্ত

    জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, টোকিও’র হানেদা বিমানবন্দরে চলতি মাসের শুরুতে আসা চার ব্যক্তি ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকায় পাওয়া স্ট্রেইন থেকে ভিন্ন এক ধরনের করোনাভাইরাসে সংক্রমিত ছিলেন।

    মন্ত্রণালয় বলছে, এই চার ব্যক্তির বয়স ১৩ থেকে ৪০’এর কোঠার মধ্যে এবং তারা সবাই ব্রাজিলের আমাযোনাস রাজ্যে অবস্থান করেছিলেন।

    জানুয়ারির ২ তারিখ হানেদা বিমানবন্দরে তারা করোনাভাইরাসের এই স্ট্রেইনে সংক্রমিত বলে সনাক্ত হন। সংক্রামক রোগ বিষয়ক জাতীয় ইন্সটিটিউট তাদের নমুনা বিশ্লেষণ করে জানতে পারে যে এটি করোনাভাইরাসের নতুন এক স্ট্রেইন।

    উল্লেখ্য, জাপানে বিমানবন্দরে কোয়ারেন্টাইন যাচাইয়ের সময় এবারই প্রথম করোনাভাইরাসের এই বিশেষ ধরনটি সনাক্ত করা হয়েছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ১৭ সেপ্টেম্বর ২০২০

    ২৪ ফেব্রুয়ারি ২০১৯

    ১১ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক