| ১৪ জানুয়ারি ২০২১ | ৭:০৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 355 বার
চলতি মাসের শুরুতে এনএইচকে পরিচালিত এক মতামত জরিপের ফলাফলে দেখা গেছে যে শুধুমাত্র ১৬ শতাংশ মনে করেন যে পিছিয়ে দেয়া টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিক নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হওয়া উচিত। এর বিপরীতে প্রায় ৮০ শতাংশ লোকজনের ধারণা যে খেলাটি বাতিল করে দেয়া বা আবারো পিছিয়ে দেয়া উচিত।
১৮ বা তার বেশি বয়সী লোকজনকে টেলিফোনে যোগাযোগের মাধ্যমে সপ্তাহান্তে এনএইচকে এই জরিপ চালায়। যোগাযোগ করা লোকজনের মধ্যে মোট ১ হাজার ২৭৮ জন বা ৫৯ শতাংশ জবাব দেন।
এক বছর পিছিয়ে যাওয়ার পর চলতি গ্রীষ্মে নির্ধারিত টোকিও অলিম্পিক বিষয়ে ১৬ শতাংশ জানান যে পরিকল্পনা অনু্যায়ী খেলা অনুষ্ঠিত হওয়া উচিত। এই সংখ্যা হল আগের মাসের তুলনায় ১১ শতাংশ পয়েন্ট কম। জবাবদাতাদের মোট ৩৮ শতাংশ জানান যে খেলা বাতিল হয়ে যাওয়া উচিত এবং ৩৯ শতাংশ বলেন যে অলিম্পিক আবারো পিছিয়ে দেয়া উচিত। উভয় ক্ষেত্রেই গত মাসের তুলনায় এই সংখ্যা ৭ শতাংশ পয়েন্ট বেশি।
দুটি সংখ্যা যুক্ত করলে ৭৭ শতাংশের ধারণা যে খেলা বাতিল বা আবারো পিছিয়ে দেয়া উচিত।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||