| ১৮ জানুয়ারি ২০২১ | ৯:৩৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 213 বার
টোকিও মহানগর সরকার, আজ বিকেল ৩টা নাগাদ জাপানি রাজধানীতে করোনাভাইরাসে ১ হাজার ৫৯২টি নতুন সংক্রমণের ঘটনা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে।
উল্লেখ্য, এ সংখ্যা এক সপ্তাহ আগের রবিবারের ১ হাজার ৪৯৪টি সংক্রমণকে ছাড়িয়ে যে কোন রবিবারের জন্য সর্বোচ্চ।
এর মাধ্যমে পরপর পঞ্চম দিনের মত নতুন সংক্রমণের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেল।
টোকিওতে এপর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তির মোট সংখ্যা ৮৫ হাজার ৪৭০টিতে পৌঁছেছে।