• শিরোনাম

    ভাইরাস মোকাবিলায় জাপানের মন্ত্রিপরিষদের খসড়া বিল অনুমোদন

    | ২৩ জানুয়ারি ২০২১ | ৮:৩৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 199 বার

    ভাইরাস মোকাবিলায় জাপানের মন্ত্রিপরিষদের খসড়া বিল অনুমোদন

    জাপানের মন্ত্রিপরিষদ দেশকে সহায়তা করার জন্য কোভিড-১৯ বৈশ্বিক মহামারি আরও কার্যকরভাবে মোকাবিলা করতে একগুচ্ছ খসড়া বিল অনুমোদন করেছে।

    করোনাভাইরাস রোধী বিশেষ আইনের সংশোধনীর প্রস্তাব, সংক্রামক রোগ নিয়ন্ত্রণ আইন এবং কোয়ারেন্টিন আইন শুক্রবার মন্ত্রিপরিষদের বৈঠকে অনুমোদিত হয়।

    খসড়া প্রস্তাবে ভাইরাস রোধী পদক্ষেপ মেনে চলতে অস্বীকৃতি জানানো ব্যবসা এবং ব্যক্তি বিশেষের জন্য শাস্তি অন্তর্ভুক্ত রাখা হয়েছে। খসড়ায় বলা হচ্ছে, করোনাভাইরাস রোধী বিশেষ আইন জেলা গভর্নরদের কেন্দ্রীয় সরকারের জরুরি অবস্থা ঘোষণার আগে থেকেই আরও বেশি কর্তৃত্ব প্রদান করবে।

    গভর্নররা ব্যবসা-বাণিজ্যের পরিচালনা ঘণ্টাও পরিবর্তন করতে পারবেন। এই পরিবর্তন মেনে নিতে না চাইলে গভর্নররা তাদেরকে তা মেনে নেয়ার নির্দেশ দেবেন। তাদেরকে সরেজমিনে পরিদর্শনের অনুমতিও এতে দেয়া থাকবে।

    একটি নির্দেশ মেনে চলতে ব্যর্থ হওয়া ব্যবসাকে জরুরি অবস্থার অধীনে সর্বোচ্চ প্রায় ৫ হাজার মার্কিন ডলার এবং জরুরি অবস্থার ঘোষণা না দেয়াকালীন প্রায় ৩ হাজার ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে। যারা সরেজমিনে পরিদর্শন করতে দেবে না তাদেরকে সর্বোচ্চ প্রায় ২ হাজার ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ১৭ সেপ্টেম্বর ২০২০

    ২৪ ফেব্রুয়ারি ২০১৯

    ১১ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক