| ২৪ জানুয়ারি ২০২১ | ১০:২৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 399 বার
জাপান সরকার, চলতি গ্রীষ্মে অনুষ্ঠেয় টোকিও অলিম্পিকের সম্ভাব্য বাতিল করা নিয়ে একটি প্রধান ব্রিটিশ সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে।
“দি টাইমস” বৃহস্পতিবার জানায়, জাপান সরকার অনানুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারীর কারণে এই আয়োজন বাতিল করতে হবে।
সংবাদপত্রটি জাপানের ক্ষমতাসীন দলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে বলেছে যে, পরবর্তী প্রাপ্তিসাধ্য বছর ২০৩২ সালে টোকিওতে এই গেমস আয়োজনের বিষয়টি নিশ্চিত করার দিকে এখন সংশ্লিষ্টদের মনোযোগ কেন্দ্রীভূত হয়েছে।
জাপান সরকার সংবাদমাধ্যমের এই প্রতিবেদন পুরোপুরি অস্বীকার করে গতকাল এক বিবৃতি প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়, টোকিও গেমসের প্রতিযোগিতার সময়সূচি এবং স্থানগুলোর ব্যাপারে ইতিমধ্যে সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সব পক্ষই এই আয়োজনকে সফল করে তোলার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।
এতে আরও বলা হয়, সরকার একটি নিরাপদ ও সুরক্ষিত ক্রীড়ানুষ্ঠান আয়োজনের জন্য প্রস্তুতি নিতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, টোকিও আয়োজক কমিটি এবং টোকিও মহানগর সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা অব্যাহত রাখবে। এছাড়া, একটি ব্যাপক সংক্রমণ প্রতিরোধী ব্যবস্থা কার্যকর করার কথাও এতে উল্লেখ আছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||