• শিরোনাম

    জাপানে স্ব-উদ্যোগে কোয়ারেন্টাইনে থাকা প্রায় ২শ ব্যক্তির মৃত্যু

    | ২৬ জানুয়ারি ২০২১ | ৯:৪০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 236 বার

    জাপানে স্ব-উদ্যোগে কোয়ারেন্টাইনে থাকা প্রায় ২শ ব্যক্তির মৃত্যু

    জাপান জুড়ে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে হাসপাতাল ব্যতীত বাড়ি বা অন্যান্য স্থানে অবস্থানকালীন হঠাৎ করে অবস্থার অবনতি ঘটায় প্রায় ২শ জনের মৃত্যু ঘটেছে।

    জাতীয় পুলিশ এজেন্সি বলছে, গত বছরের মার্চ থেকে এই জানুয়ারি পর্যন্ত এধরনের অন্তত ১শ ৯৭টি মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

    এজেন্সি জানাচ্ছে, জানুয়ারির ১ থেকে ২০ তারিখ পর্যন্ত প্রায় ৩ সপ্তাহে এধরনের ৭৫টি মৃত্যু নিশ্চিত করা হয়। এটি ডিসেম্বরে নিশ্চিত হওয়া ৫৬টি মৃত্যুকে ছাড়িয়ে গেছে।

    এজেন্সি জানাচ্ছে, অনেক ঘটনার ক্ষেত্রে ভাইরাস বহনকারীর মৃত্যুর পরই কেবল সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। অসুস্থ হয়ে পড়ার পরও রোগীদের সাধারণত দ্রুত চিকিৎসা প্রতিষ্ঠানসমূহে যেতে দেখা যায়নি।

    কিছু স্থানীয় সরকার অবশ্য বাড়িতে লোকজনের অবস্থা যাচাইয়ের জন্য নার্সদের পাঠাচ্ছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ১৭ সেপ্টেম্বর ২০২০

    ২৪ ফেব্রুয়ারি ২০১৯

    ১১ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১ 
  • ফেসবুকে দশদিক