| ২৭ জানুয়ারি ২০২১ | ১০:৪৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 197 বার
সম্প্রতি জাপানের রাজধানীতে নতুন জরুরি অবস্থা ঘোষণার পর গতকাল প্রথমবারের মত কোভিড-১৯’এর দৈনিক গণনা ৭শ’র নিচে নেমে এলেও আজ টোকিও মেট্রোপলিটন সরকারের কর্মকর্তারা রাজধানীতে করোনাভাইরাসের ১ হাজার ২৬টি নতুন সংক্রমণ নিশ্চিত করেছেন।
টোকিওতে এখন পরীক্ষায় সংক্রমণ নিশ্চিত হওয়া ব্যক্তির মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ হাজার ৫শ ৩৪’এ।
১ কোটি ৪০ লক্ষ অধিবাসীর এই শহর দেশের সংক্রমণের সবচেয়ে বড় উৎস হিসেবে রয়ে গেছে। উল্লেখ্য, জাপানের মোট সংক্রমণের এক-চতুর্থাংশেরও বেশি সংক্রমণ সেখানে ঘটেছে।
হাসপাতালসমূহের অবস্থা এমনকি আরও মারাত্মক যেখানে উদ্বেগজনক শয্যা-সংকট হ্রাস পাওয়ার কোন চিহ্ন দেখা যাচ্ছে না। করোনাভাইরাস রোগীদের জন্য আলাদা করে রাখা শয্যার ৭০ শতাংশ ভর্তি হয়ে যাওয়ায় কিছু চিকিৎসা প্রতিষ্ঠান লোকজনকে ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||