| ২৮ জানুয়ারি ২০২১ | ১০:৫০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 293 বার
বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন ঝুঁকি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ টোকিও অলিম্পিকের আগে অলিম্পিক ক্রীড়াবিদদের টিকাদানে অগ্রাধিকার প্রদান নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যগত জরুরি কর্মসূচীর প্রধান মাইকেল রায়ানকে সোমবার এক সংবাদ সম্মেলনে জিজ্ঞাসা করা হয়েছিল টিকা লাভের বেলায় গেমসের ক্রীড়াবিদদের অগ্রাধিকার প্রদান করা উচিত হবে কি না।
রায়ান বলেছেন এমনকি যারা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ তাদের জন্যেও পর্যাপ্ত টিকা নেই। তিনি বলেছেন করোনাভাইরাস সঙ্কটে “ফ্রন্ট লাইনের স্বাস্থ্য কর্মী, বৃদ্ধ লোকজন এবং সবচেয়ে বেশি যারা ঝুঁকিপূর্ণ” তাদেরকে প্রথমে টিকা লাভের সুযোগ দেয়া প্রয়োজন।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি’র প্রেসিডেন্ট টমাস বাখ নভেম্বর মাসে ক্রীড়াবিদদের টিকা দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছিলেন। টোকিওতে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি উল্লেখ করেছিলেন যে টিকা পাওয়া গেলে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি টিকাদানের খরচ পরিশোধ করবে।
আইওসি’র সবচেয়ে দীর্ঘ মেয়াদে দায়িত্ব পালন করা সদস্য ডিক পাউন্ড চলতি মাসের শুরুতে বলেছিলেন যে প্রতিযোগীদের টিকার উচ্চ অগ্রাধিকার তালিকায় থাকা উচিত।
বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী ফ্রান্সের অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট ডেনিস মাসেগলিয়া সোমবার বলেছেন যে টিকা না নেয়া যেসব ক্রীড়াবিদ গেমসে যোগ দেয়ার জন্য জাপান যাবেন, “খুবই কঠিন” পরিস্থিতির মুখোমুখি তাদের হতে হবে। তিনি বলেছেন দু’সপ্তাহের কোয়ারেন্টিনে তাদের থাকতে হবে এবং সকালে এবং সন্ধ্যায় ভাইরাস শনাক্তের পরীক্ষা তাদের দিতে হবে।
বুধবার আইওসি’র নির্বাহী বোর্ডের বৈঠকে টিকাদান পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||