| ২৯ জানুয়ারি ২০২১ | ১১:০৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 387 বার
এনএইচকে’র এক জরিপের ফলাফলে দেখা গেছে যে জাপানের অধিকাংশ নেতৃস্থানীয় বাণিজ্যিক প্রতিষ্ঠানই ছোট বা বড় যে কোন আকারেই হোক না কেন এই গ্রীষ্মে টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিক যেন অনুষ্ঠিত হয় তা দেখতে চায়।
ডিসেম্বর মাসের শেষ থেকে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে এনএইচকে ১০০টি নেতৃস্থানীয় কোম্পানির ওপর এই জরিপ চালায়। প্রশ্ন করা কোম্পানিগুলোর সকলেই উত্তর দিয়েছে।
৪৮টি কোম্পানি জানায় যে খেলা অনুষ্ঠিত হওয়া উচিত তবে ছোট করে। মূল পরিকল্পনা অনুযায়ী খেলা অনুষ্ঠিত হওয়া উচিত বলে ১৩টি কোম্পানি জানায়। কয়েকটি কোম্পানির ধারণা যে অর্থনীতি এবং সমাজকে পুনরুজ্জীবিত করে তুলতে সাহায্য করবে এই খেলা। খেলার অনুরাগীদের অনুপস্থিতিতেও এই গেমস অনুষ্ঠিত হোক কেননা ক্রীড়াবিদদের জন্য এটা খুবই অর্থপূর্ণ – এই ধরনের দৃষ্টিভঙ্গিও জরিপে দেখা যায়।
তবে তিনটি কোম্পানি জানিয়েছে যে অলিম্পিক অনুষ্ঠিত হওয়া উচিত নয়। করোনাভাইরাস মহামারীকে তারা এর একটি কারণ হিসাবে উল্লেখ করেছে। খেলা অনুষ্ঠিত হওয়া উচিত কিনা সেই প্রশ্নের উত্তরে ৩৬টি কোম্পানি কোন মতামত দেয়নি।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||