| ৩০ জানুয়ারি ২০২১ | ১০:৪০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 223 বার
টোকিওর পাশে পূর্বদিকে অবস্থিত চিবা জেলা সেখানে বসবাসকারী বিদেশিদের করোনাভাইরাস মহামারীর মধ্যে ভাষার প্রতিবন্ধকতা কাটিয়ে স্বাস্থ্যসেবা পাওয়ায় কীভাবে সাহায্য করা যায়, তা নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।
চিবা আন্তর্জাতিক কেন্দ্র বিদেশিদের জন্য ১২টি ভাষায় টেলিফোনে উপদেশ পরামর্শ প্রদানের একটি সেবা চালু করেছে যেখানে জ্বর বা অন্য কোন উপসর্গ দেখা দিলে বিদেশিরা টেলিফোন করে সাহায্য নিতে পারেন। গতমাস থেকে কেন্দ্রটি বিদেশিদের এর জন্য উপযুক্ত যেসব ক্লিনিক সেগুলোর সাথে যোগাযোগ করিয়ে দিতে শুরু করেছে। চিকিৎসকদের টেলিফোনে উপসর্গগুলো অনুবাদ করে বলে দেওয়ার কাজটিও তারা করছে।
এ বছরের শুরু থেকে ২০শে জানুয়ারি পর্যন্ত এই কেন্দ্রের কাছে সাহায্য চেয়ে ২৩টি টেলিফোন এসেছে। প্রবাসী বিদেশিদের মধ্যে অনেকেই জানেননা উপসর্গ দেখা দিলে পরবর্তী পদক্ষেপ কীভাবে নিতে হবে।
জরুরি অবস্থা জারি থাকার সময়ে এই কেন্দ্র থেকে উপদেশ-পরামর্শ পাওয়া যাবে কেবলমাত্র টেলিফোনে। এই সেবা বিনামূল্যে দেওয়া হচ্ছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||