| ৩১ জানুয়ারি ২০২১ | ১০:০৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 277 বার
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়, ফাইজারের করোনাভাইরাস টিকার সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া পরীক্ষা করে দেখার জন্য একটি দল গঠন করেছে।
বর্তমানে অনুমোদনের অপেক্ষায় থাকাকালীন সরকার ফেব্রুয়ারির শেষের দিকে এই টিকা দেয়া শুরুর পরিকল্পনা করছে। চিকিৎসা কর্মীদের এতে অগ্রাধিকার দেয়া হবে।
মন্ত্রণালয় বলছে, ২০ বা তদূর্ধ্ব বয়সী ১০ হাজারেরও বেশি চিকিৎসক, নার্স এবং অন্যান্য চিকিৎসা কর্মীরা টিকা নেয়ার ক্ষেত্রে প্রথম সারিতে রয়েছেন। তারা সবাই ইতিমধ্যে এব্যাপারে সম্মতি দিয়েছেন।
টিকা দেয়ার কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য সরকার দেশব্যাপী ১শ’টি জাতীয় এবং সরকারি হাসপাতালকে নিশ্চিত করেছে।
এই প্রতিষ্ঠানগুলোকে, দ্বিতীয় টিকা নেয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের ২৮ দিনের জন্য পর্যবেক্ষণে রাখার দায়িত্ব দেয়া হয়েছে।
মন্ত্রণালয়ের ভাষ্যানুযায়ী, সরকারের গবেষণা দলটির সংগৃহীত উপাত্ত নিয়মিত প্রকাশ করা হবে।
মডার্না এবং এস্ট্রাযেনেকার উদ্ভাবিত টিকার জন্যও অনুরূপ গবেষণা চালানোর পরিকল্পনা করা হচ্ছে। উল্লেখ্য, উভয় টিকাই এখন অনুমোদনের অপেক্ষায় আছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||