| ০৬ ফেব্রুয়ারি ২০২১ | ৯:৫৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 196 বার
টোকিও মহানগর কর্তৃপক্ষ জানিয়েছে যে, শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত রাজধানীতে করোনাভাইরাসে নতুন করে ৫৭৭টি সংক্রমণের ঘটনা নিশ্চিত করা হয়েছে।
দৈনিক সংক্রমণের সংখ্যা পরপর ৮ দিন ১ হাজারের নিচে রয়েছে।
টোকিও’তে পরীক্ষার পরে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ২ হাজার ৭৭৭-এ।
কর্মকর্তারা বলছেন, গুরুতরভাবে অসুস্থ রোগীর সংখ্যা হচ্ছে ১১৭, যা বৃহস্পতিবারের থেকে ২ বেশি।