| ০৮ ফেব্রুয়ারি ২০২১ | ১০:১৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 220 বার
জাপানে পরিচালিত একটি জরিপে, করোনাভাইরাসের সাথে লড়াইরত স্বাস্থ্যসেবা কর্মী এবং তাদের পরিবারের বিরুদ্ধে হয়রানি এবং বৈষম্যের প্রায় ৭শ’টি ঘটনার তথ্য জানা গেছে।
জাপান চিকিৎসা সমিতি তাদের জেলা শাখাগুলোর কাছ থেকে অক্টোবর হতে ডিসেম্বর পর্যন্ত তিন মাস সময়ে সংগৃহীত তথ্যসমূহ সংকলন করেছে।
৬শ ৯৮টি ঘটনার মধ্যে কেউ কেউ জানিয়েছেন যে, নিজেরা স্বাস্থ্যসেবা স্থাপনায় কাজ করেন বিধায় তাদেরকে চুল কাটা এবং অন্যান্য পূর্ব নির্ধারিত সেবা দিতে অস্বীকৃতি জানানো হয়েছে।
আবার অন্য অনেকে বলেছেন, তাদের সহকর্মীরা ভাইরাস পরীক্ষায় সংক্রমিত বলে নিশ্চিত হওয়ার পর প্রতিবেশীদের কাছ থেকে তারা হয়রানিমূলক টেলিফোন পেয়েছেন।
একটি চিকিৎসা প্রতিষ্ঠান জানিয়েছে যে, তাদের কর্মীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য পোস্ট করা হয়েছে বা কোন কোন ব্যক্তিকে সহকর্মীদের ঠিকানা উন্মোচনের জন্য অথবা কর্মীদের বাইরে যেতে না দেওয়ার জন্য হুমকি দেয়া হয়েছে।
সমিতি বলছে, দেশব্যাপী এই ধরনের ঘটনার খবর পাওয়া গেছে এবং এর সাথে এমন ভিত্তিহীন বৈষম্য যুক্ত রয়েছে যা কর্মীদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।
ShareTwitterFacebook
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||