| ০৯ ফেব্রুয়ারি ২০২১ | ৯:১২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 237 বার
জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে জোর দিয়ে বলেছেন, টিকা করোনাভাইরাস বৈশ্বিক মহামারী নিয়ন্ত্রণের চাবিকাঠি হওয়ায় দেশের সবাই যাতে টিকা নিতে পারেন, সরকার সেটি নিশ্চিত করবে।
সোমবার সংসদের নিম্ন কক্ষের এক কমিটিকে সুগা বলেন, তিনি এই দৃষ্টিভঙ্গি সম্পর্কে অবগত আছেন যে, টিকার অনুমোদন দেয়ার ক্ষেত্রে জাপান পশ্চিমা দেশগুলো থেকে পিছিয়ে আছে।
তিনি বলেন, জাপানে সংক্রমণের সংখ্যা পশ্চিমা দেশগুলোর তুলনায় অনেক কম হওয়ায় ক্লিনিকাল পরীক্ষার ফলাফল পেতে বেশি সময় লাগছে। তিনি আরও বলেন, টিকাগুলো ভিন্ন জাতি বা বর্ণের লোকজনের ক্ষেত্রে ভিন্নভাবে কাজ করতে পারে বিধায় জাপানি লোকজনের উপর ক্লিনিকাল পরীক্ষা চালানোর প্রয়োজন আছে।
তিনি আরও বলেন, অনুমোদন প্রক্রিয়ায় লম্বা সময় লাগে কারণ টিকাগুলো কার্যকর এবং নিরাপদ কিনা, তা স্বাস্থ্য কর্তৃপক্ষসমূহের নিশ্চিত করার প্রয়োজন রয়েছে।
টিকাদান কর্মসূচির দায়িত্বে থাকা মন্ত্রী কোনো তারো বলেন, সরকার সম্ভবত অগ্রাধিকার প্রাপ্ত ব্যক্তিদের টিকা দেয়ার জন্য প্রয়োজনীয় টিকার ডোজের প্রাপ্যতা নিশ্চিত করতে সক্ষম হবে। উল্লেখ্য, সরকার মধ্য-ফেব্রুয়ারিতে এই টিকাদান কর্মসূচি শুরুর প্রত্যাশা করছে।
কোনো বলেন, সরকার এপ্রিল মাস থেকে প্রবীণ নাগরিকদের টিকা দেয়া শুরুর লক্ষ্য নির্ধারণ করেছে এবং এক্ষেত্রে মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজারের উদ্ভাবিত টিকা ব্যবহার করা হবে। তিনি বলেন, সকল টিকা গ্রহণকারী দু’বার একই টিকাই গ্রহণ করবেন।
তিনি আরও বলেন, বর্তমানে বাজারে থাকা টিকাগুলো ভাইরাসের নতুন ধরনগুলোর বিরুদ্ধে কাজ করে কিনা, সেটি যাচাইয়ের জন্য পরীক্ষা চলমান রয়েছে। তিনি এও বলেন, কিছু জরিপে দেখা যাচ্ছে যে, ভাইরাসের সুনির্দিষ্ট কিছু পরিবর্তিত ধরনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত এগুলো কার্যকর।
কোনো বলেন, সরকার জনগণকে সর্বশেষ হালানাগাদ তথ্য অবহিত করে যাবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||