| ১১ ফেব্রুয়ারি ২০২১ | ৯:২৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 281 বার
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি টোকিও অলিম্পিকের আয়োজক কমিটি প্রধানের সাম্প্রতিক মন্তব্যের নিন্দা করেছে, যেখানে তিনি আভাষ দিয়েছিলেন যে বৈঠক চলাকালে মহিলারা খুব বেশি কথা বলেন। আইওসি সেই মন্তব্যকে “একেবারেই অনুপযোগী” আখ্যায়িত করেছে।
মঙ্গলবার প্রচারিত এক বিবৃতিতে আইওসি বলেছে মোরি ইয়োশিরো’র মন্তব্য ছিল “আইওসি’র অঙ্গীকার এবং তাদের অলিম্পিক কার্যপ্রণালী সংস্কার ২০২০’র পরিপন্থী।”
আইওসি বলছে “অলিম্পিক সনদে যেমন উল্লেখ করা হয়েছে, খেলাধুলার সকল পর্যায়ে নারীর অংশগ্রহণ এগিয়ে নেয়া উৎসাহিত ও সমর্থন করার দায়বদ্ধতা” নিয়ে কমিটি অঙ্গীকারবদ্ধ।
কমিটি বলেছে টোকিও আয়োজক কমিটি ও অন্যান্য সংগঠনকে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে নিজেদের দায়িত্বের পরিসীমার মধ্যে সহায়তা করতে তারা প্রস্তুত আছে।
গত সপ্তাহের বুধবার জাপান অলিম্পিক কমিটির এক বৈঠকে মোরি বলেছিলেন যে মহিলাদের উপস্থিত থাকা নির্বাহী বোর্ডের বৈঠক তারা অনেক বেশি কথা বলেন বলে দীর্ঘ সময় ধরে চলে।
পরদিন মোরি ক্ষমা প্রার্থনা করেন এবং মন্তব্য প্রত্যাহার করে নেন। আইওসি তখন এনএইচকে’কে বলেছিল যে ক্ষমা প্রার্থনার মধ্যে দিয়ে বিষয়টির সমাপ্তি হয়েছে বলে তারা মনে করছে।
তবে তার সেই মন্তব্য জাপান এবং বিদেশের সংবাদ মাধ্যম, ক্রীড়াবিদ ও স্পন্সর কোম্পানির মধ্যে কঠোর সমালোচনা উস্কে দেয়, যারা বলছে সেই মন্তব্য হচ্ছে অলিম্পিক চেতনার পরিপন্থী।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||