| ১৩ ফেব্রুয়ারি ২০২১ | ১০:০৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 168 বার
মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজার’এর উদ্ভাবন করা করোনাভাইরাসের টিকার প্রথম চালান জাপানে এসে পৌঁছেছে।
প্রথম ডোজের টিকা বেলজিয়াম থেকে বিমানে করে শুক্রবার টোকিও’র কাছের নারিতা বিমানবন্দরে পৌঁছায়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্যানেল শুক্রবার একই দিনে এক বৈঠক করেছে এবং টিকার কার্যকারিতা ও নিরাপত্তার বিষয়ে সবুজ সংকেত দিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রী তামুরা নোরিহিসা দ্রুত হলে রবিবার দেশের জন্য প্রথম করোনাভাইরাসের টিকার আনুষ্ঠানিক অনুমোদন দেবেন বলে ধারণা করা হচ্ছে।
সরকার আগামী সপ্তাহের মাঝামাঝি চিকিৎসা কর্মীদের প্রথম টিকা দেয়া শুরু করার পরিকল্পনা করছে।
প্রবীণদের টিকা দেয়া শুরু হবে এপ্রিল মাসে, এরপর টিকা পাবেন যাদের স্বাস্থ্যগত সমস্যা রয়েছে তারা এবং প্রবীণদের সেবা প্রদান স্থাপনায় কাজ করা কর্মীরা।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||