| ১৬ ফেব্রুয়ারি ২০২১ | ৯:০৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 151 বার
জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে বলেছেন, চিকিৎসা কর্মীদের টিকা দেয়ার মধ্যে দিয়ে বুধবার দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হবে।
সোমবার সুগা সংসদের নিম্নকক্ষের বাজেট কমিটির এক সভায় বক্তব্য রাখেন। তিনি বলেন, জনগণকে যত দ্রুত সম্ভব নিরাপদ এবং কার্যকর উপায়ে টিকা দেয়ার জন্য সরকার নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।
উল্লেখ্য, সরকার রবিবার মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজারের উদ্ভাবিত টিকার অনুমোদন দিয়েছে।
ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতা মুরাই হিদেকি বলেন, বিভিন্ন টিকাদান স্থলের ব্যবস্থা থাকা উচিত, যাতে যত দ্রুত সম্ভব লোকজনকে টিকা দেয়া যায়।
তিনি উল্লেখ করেন, প্রবীণ নাগরিকদের নির্ধারিত টিকা দেয়ার স্থলে যাওয়ার প্রয়োজন নেই। তিনি বলেন, তাদের চিকিৎসা স্থাপনায়ও টিকা গ্রহণ করতে পারা উচিত।
জাপানের টিকাদান কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত নিয়ন্ত্রণ সংস্কার মন্ত্রী কোনো তারো বলেন, টিকা দেয়ার জন্য অনেক স্থানীয় সরকার গণ-টিকাদান স্থলের পাশাপাশি চিকিৎসা স্থাপনাসমূহও একত্রে ব্যবহারের পরিকল্পনা করছে।
কোনো বলেন, টিকাগুলো মাইনাস ৭৫ ডিগ্রী সেলসিয়াসে পরিবহণ ও সংরক্ষণের প্রয়োজন আছে বিধায়, ফাইজার শুরুতে সরবরাহ ভাগ করার ধারণার বিরুদ্ধে ছিল। তবে তিনি এও বলেন যে, ফাইজার তাদের অনুমোদন দিয়েছে। অতএব, তিনি চান যে, স্থানীয় সরকারগুলো যেন তাদের পরিকল্পনামাফিক অগ্রসর হয়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||