| ১৭ ফেব্রুয়ারি ২০২১ | ১০:০০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 249 বার
৩০ লক্ষ পর্যন্ত লোকের ক্ষেত্রে করোনাভাইরাসের টিকা নেয়ার পর কোন পার্শ্বপ্রতিক্রিয়া ঘটেছে কিনা, সেটি যাচাইয়ের জন্য টিকা-পরবর্তী জরিপ চালানোর পরিকল্পনা করছে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় শুরুতে এলোমেলোভাবে বেছে নেয়া ১০ লক্ষ টিকা গ্রহীতাকে লক্ষ্য ধরে নিয়ে এপ্রিল বা তার পরবর্তী সময়ে এই জরিপ শুরুর পরিকল্পনা করছে।
জরিপে অংশগ্রহণকারীদের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জানতে চাওয়া হবে যে, টিকা নেয়ার পর ফুলে ওঠা, ক্লান্তি এবং অন্ততপক্ষে ৩৭.৫ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত জ্বরের মুখোমুখি তারা হয়েছেন কিনা।
একটি বিশেষজ্ঞ প্যানেল এই উপাত্তসমূহ মূল্যায়ন করবে।
সরকারের অনুমোদন সাপেক্ষে মডার্না ও এস্ট্রাযেনেকা উদ্ভাবিত টিকা দেয়া শুরুর পর এই জরিপ প্রায় ৩০ লক্ষ লোকের উপর বিস্তৃত করা হবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||