| ১৯ ফেব্রুয়ারি ২০২১ | ২:৩০ অপরাহ্ণ | পড়া হয়েছে 224 বার
জাপান সরকার বলছে ১২৫ জন স্বাস্থ্যসেবা কর্মী বুধবার সন্ধ্যা পর্যন্ত প্রথম দফার করোনাভাইরাস টিকা পেয়েছেন। সরকার আরও বলছে মারাত্মক ধরনের এলার্জি প্রতিক্রিয়ার মত কোন খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
দেশের টিকাদান কর্মসূচিতে অগ্রাধিকার পাওয়া প্রথম দল হিসেবে প্রায় ৪০,০০০ স্বাস্থ্যসেবা কর্মীকে বুধবার থেকে জাপান টিকা দিতে শুরু করেছে।
চিফ কেবিনেট সেক্রেটারি কাতো কাৎসুনোবু বৃহস্পতিবার এক বক্তব্যে বলেছেন, আগের দিন বিকেল পাঁচটা পর্যন্ত আটটি চিকিৎসা কেন্দ্রে ১২৫টি টিকা দেয়া হয়।
কাতো বলেছেন ওষুধপত্র ও চিকিৎসা সরঞ্জাম এজেন্সি পিএমডিএ টিকা দেয়ার পর লোকজনের মারা যাওয়া কিংবা অ্যানাফিলেক্সিস নামে পরিচিত মারাত্মক এলার্জি প্রতিক্রিয়ার কোন খবর পায়নি। পিএমডিএ জাপানে ঔষধ সামগ্রী যাচাই-বাছাইয়ের দায়িত্ব পালন করে থাকে।
কাতো আরও উল্লেখ করেছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় টিকা সম্পর্কিত অন্যান্য সমস্যার কোন খবর পায়নি।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||