• শিরোনাম

    টোকিও গেমসের নতুন প্রেসিডেন্ট পদে হাশিমোতো সেইকো’র আনুষ্ঠানিক অনুমোদন লাভ

    | ১৯ ফেব্রুয়ারি ২০২১ | ২:৩৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 235 বার

    টোকিও গেমসের নতুন প্রেসিডেন্ট পদে হাশিমোতো সেইকো’র আনুষ্ঠানিক অনুমোদন লাভ

    জাপানের অলিম্পিক মন্ত্রী হাশিমোতো সেইকোকে আনুষ্ঠানিকভাবে টোকিও গেমসের আয়োজক কমিটির প্রেসিডেন্ট হিসেবে বেছে নেয়া হয়েছে। মোরি ইয়োশিরো’র স্থলাভিষিক্ত তিনি হবেন।

    ৫৬-বছর বয়সী হাশিমোতো রাজনীতিতে মনোনিবেশ করার সিদ্ধান্ত গ্রহণের আগে চারটি শীতকালীন অলিম্পিকে স্পিড স্কেটিংয়ে এবং তিনটি গ্রীষ্মকালীন অলিম্পিকে সাইক্লিংয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

    প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ের মাসগুলোতে সংগঠনের নেতৃত্ব কে দেবেন সেই সিদ্ধান্ত গ্রহণে বাছাই প্যানেল বেশ কয়েকটি রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয়।

    সংগঠনকে পূর্বসূরি মোরি ইয়োশিরোর উস্কে দেয়া আন্তর্জাতিক বিতর্কের বাইরে নিয়ে যেতে এটাকে সংগঠিত করে এগিয়ে নেয়ার দায়িত্ব হাশিমোতোর উপর বর্তাবে। নারীর প্রতি করা বৈষম্যমূলক মন্তব্য থেকে আন্তর্জাতিক প্রতিবাদ শুরু হওয়ার পর গত সপ্তাহে মোরি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ২৫ জুলাই ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক