| ২৫ ফেব্রুয়ারি ২০২১ | ৯:৫৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 292 বার
এনএইচকে পরিচালিত এক জরিপের ফলাফলে দেখা গেছে যে প্রধানত করোনাভাইরাস মহামারীর কারণে টোকিও প্যারালিম্পিক বিষয়ে জাপানের প্যারা ক্রীড়া সংগঠনগুলোর দুই-তৃতীয়াংশ উদ্বেগ প্রকাশ করেছে।
ছয় মাস পর প্যারালিম্পিক খেলা শুরু হওয়ার কথা রয়েছে। চলতি মাসের শুরুতে এনএইচকে পরিচালিত এক জরিপে সংশ্লিষ্ট ২৫টি সংগঠন অংশ নেয়।
অংশগ্রহণকারীদের ৬৪ শতাংশ জানায় যে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে নির্ধারিত খেলার বিষয়ে তারা উদ্বিগ্ন বা কিছুটা চিন্তিত।
অনেক লোক সমবেত হওয়ার কারণে সংক্রমণ বিস্তার পেতে পারে বলে কয়েকটি সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে। অন্যরা জানিয়েছে যে প্রতিযোগিতার পাশাপাশি ক্রীড়াবিদ এবং কর্মকর্তাদের ভাইরাস প্রতিরোধমূলক পদক্ষেপ বিষয়েও মনোযোগ দিতে হবে যার ফলে তাদের ওপর এক বিরাট চাপ সৃষ্টি হবে।
সংগঠনগুলোর অনেকেই জানিয়েছে যে খেলা অনুষ্ঠানের বিষয়ে জনমত যে বিভক্ত তা নিয়ে তারা চিন্তিত। ক্রীড়াবিদেরা পদক জেতার বিষয়টি লোকজন উপভোগ করবেন কিনা তা নিয়ে একটি সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে।
এই বছর ক্রীড়া অনুষ্ঠানের জন্য কী প্রয়োজনীয় সেই প্রশ্নের উত্তরে ৮০ শতাংশ জানায় যে জাপানে সংক্রমণের সংখ্যা হ্রাস পেতে হবে। ৭৬ শতাংশ জানিয়েছে যে টিকার মত ভাইরাস প্রতিরোধমূলক পদক্ষেপের বিষয়টি এবং ৬৮ শতাংশ ক্রীড়াবিদদের উদ্দেশ্যে জনসমর্থন ও সহমর্মিতার উল্লেখ করে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||