• শিরোনাম

    টোকিও গেমসের প্রধান হাশিমোতোকে স্বাগত জানাল আইওসি

    | ২৬ ফেব্রুয়ারি ২০২১ | ১১:৪১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 307 বার

    টোকিও গেমসের প্রধান হাশিমোতোকে স্বাগত জানাল আইওসি

    আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি’র নির্বাহী বোর্ড টোকিও অলিম্পিক আয়োজক কমিটির নতুন প্রেসিডেন্ট হাশিমোতো সেইকোকে স্বাগত জানিয়েছে।

    বুধবার অনলাইনে আইওসি’র এক বোর্ড বৈঠকে যোগ দেন হাশিমোতো। গত সপ্তাহে টোকিও অলিম্পিক এবং প্যারালিম্পিক গেমসের আয়োজক কমিটির প্রধানের পদে তাকে মনোনয়ন করা হয়। বৈঠকের পর আইওসি’র প্রেসিডেন্ট টমাস বাখ এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন।

    বাখ বলেন হাশিমোতো নিজে একজন অলিম্পিক প্রতিযোগী ছিলেন এবং টোকিও খেলার দায়িত্বপ্রাপ্ত সাবেক এক মন্ত্রী হওয়ার কারণে তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদও। একারণে নির্বাহী বোর্ডের সবাই তার মনোনয়নের প্রশংসা করেন।

    নিরাপত্তা, লিঙ্গ সমতা এবং ঐতিহ্যের ওপর আয়োজক কমিটি মনোযোগ দেবে এবং হাশিমোতো যেসব বিষয়ের ওপর অগ্রাধিকার দেয়া স্থির করেছেন তার প্রশংসা করেন বাখ।

    ২০২০ সালের অলিম্পিকের বিষয়সূচির সাথে হাশিমোতোর নেয়া অবস্থানের পুরো সামঞ্জস্য রয়েছে। সকলের জন্য নিরাপদ এবং সুরক্ষিত টোকিও অলিম্পিকের আহ্বান জানাচ্ছে আইওসি।

    বাখ আভাস দেন যে বিলম্বিত এই খেলার জন্য জাপানে বিদেশ থেকে আগত দর্শকদের প্রবেশ অনুমতি দেয়া হবে কিনা সেই সিদ্ধান্ত এপ্রিল মাসের শেষে বা মে মাসের শুরুতে নেয়া হবে।

    অলিম্পিক খেলার নির্বাহী পরিচালক ক্রিস্টোফে দুবি সংবাদ সম্মেলনে বলেন যে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য এপ্রিল মাসের শেষ নাগাদই হবে উপযুক্ত সময়। তবে বিদেশি দর্শক এবং দেশের অভ্যন্তরীণ দর্শকের জন্য দুটি পৃথক সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি আভাস দেন।

    আয়োজক কমিটি এবং আইওসি এই মাসের শুরুতে একটি নির্দেশিকা প্রকাশ করেছিল যেখানে কিভাবে সংক্রমণ হ্রাস করা যায় সে বিষয়ে কিছু নির্দেশনা দেয়া হয়। আইওসি’র কর্মকর্তারা বলেন যে ঐ দলিল সম্পর্কে প্রায় ১৫০ জন ক্রীড়াবিদেরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন।

    কর্মকর্তারা আরো বলেন যে এপ্রিল মাসে এক নতুন সংস্করণ প্রকাশের পরিকল্পনা করছেন তারা যাতে অনেক বেশি সুস্পষ্ট ও নির্দিষ্ট পদক্ষেপের উল্লেখ থাকবে বলে আশা করা হচ্ছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ২৫ জুলাই ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক