| ০৩ মার্চ ২০২১ | ১০:৪৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 202 বার
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান করোনাভাইরাসের টিকার বিতরণ নিরপেক্ষ করার পাশাপাশি সম্প্রতি সংক্রমণ বেড়ে যাওয়া নিয়ে সতর্কতা জোরদার করার জন্য আহ্বান জানিয়েছেন।
ডব্লিউএইচও’র মহাপরিচালক তেদ্রোস অ্যাডহানোম ঘ্রেব্রেইয়েসাস সোমবার সাংবাদিকদের বলেন, কোভ্যাক্স’এর অধীনে ঘানা এবং আইভরি কোস্ট’এ টিকাদান শুরু হয়েছে। কোভ্যাক্স হচ্ছে সবাই যেন ন্যায্যভাবে টিকা পায় তা নিশ্চিত করার একটি আন্তর্জাতিক কাঠামো।
তিনি এও বলেন, মে মাসের শেষ নাগাদ কোভ্যাক্স’এ অংশগ্রহণ করা ১৪২টি দেশ ও এলাকার জন্য ২৩ কোটি ৭০ লক্ষ ডোজ টিকা বরাদ্দ করা হবে।
তবে, মহাসচিব ব্যবধান এখনও ব্যাপক মাত্রায় থাকায় সরবরাহে বিলম্ব হওয়া দেশগুলোতে টিকা পৌঁছে দিতে সহযোগিতা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
তেদ্রোস ইঙ্গিত দেন, সাত সপ্তাহের মধ্যে প্রথমবারের মত বৈশ্বিকভাবে গত সপ্তাহে খবর পাওয়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে।
তিনি এও বলেন, এই বৃদ্ধি দৃশ্যত আংশিকভাবে গণস্বাস্থ্য পদক্ষেপ শিথিলকরণ এবং বিভিন্ন ধরনের ভাইরাসের অব্যাহত সংক্রমণের কারণে হচ্ছে।
তিনি কেবল টিকার উপর নির্ভর না করে মৌলিক গণস্বাস্থ্য পদক্ষেপসমূহ পালন অব্যাহত রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||