| ০৪ মার্চ ২০২১ | ১০:৪২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 264 বার
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সারা বিশ্বে নতুন করোনাভাইরাস সংক্রমণের সাপ্তাহিক সংখ্যা টানা ছয় সপ্তাহ ধরে কমে যাওয়ার পর আবারও ফিরে এসেছে।
মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে ফেব্রুয়ারি মাসের ২২ থেকে ২৮ তারিখ পর্যন্ত বিশ্বজুড়ে নতুন সংক্রমণ ছিল ২৬ লক্ষ ৫৮ হাজার ৮২৩টি, যা হচ্ছে পূর্ববর্তী সপ্তাহের চাইতে ৭ শতাংশ বেশি।
মধ্য ও দক্ষিণ আমেরিকা এবং ইউরোপে সংখ্যা বৃদ্ধির কারণে প্রধানত এই বৃদ্ধি ঘটেছে।
এর বিপরীতে মোট সংখ্যার দিক থেকে বিশ্বে সর্বোচ্চে থাকা যুক্তরাষ্ট্রে ২ শতাংশ হ্রাস লক্ষ্য করা গেলেও, দ্বিতীয় স্থানে থাকা ভারতে সাপ্তাহিক সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২১ শতাংশ এবং তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে ১৮ শতাংশ।
বৃদ্ধির সম্ভাব্য কারণ হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাসের আরও বেশি সংক্রমণ-যোগ্য ধরনের বিস্তার, জনস্বাস্থ্য ও সামাজিক পদক্ষেপ শিথিল হয়ে আসা এবং সংক্রমণ প্রতিরোধ পদক্ষেপের সাথে সম্পর্কিত ক্লান্তির উল্লেখ করেছে।
বিশ্বজুড়ে সারা সপ্তাহের মৃত্যু ছিল ৬৩ হাজার ৪৭৭টি, এক সপ্তাহ আগের চাইতে যা ৬ শতাংশ কম এবং পরপর চার সপ্তাহ ধরে সাপ্তাহিক ভিত্তিতে সংখ্যা হ্রাস পাওয়া।
ব্রিটেনে প্রথম নিশ্চিত হওয়া রূপান্তরিত ভাইরাস সম্পর্কে জানানো দেশ ও অঞ্চলের সংখ্যা ছিল ১০৬টি, এক সপ্তাহ আগের চাইতে ৫টি বেশি। দক্ষিণ আফ্রিকার ধরনের বেলায় দেশের সংখ্যা ছিল ৫৬টি, এক সপ্তাহ আগের চাইতে একই রকম ৫টি বেশি, এবং ব্রাজিলে প্রথম নিশ্চিত হওয়া ধরনের বেলায় ২৯টি, পূর্ববর্তী সপ্তাহের হিসাবের সাথে কোন পরিবর্তন যেখানে হয়নি।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||