• শিরোনাম

    অলিম্পিক মশাল রিলে দৌঁড় শুরুর অনুষ্ঠানে কোন দর্শক থাকবে না

    | ১০ মার্চ ২০২১ | ১০:৫১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 323 বার

    অলিম্পিক মশাল রিলে দৌঁড় শুরুর অনুষ্ঠানে কোন দর্শক থাকবে না

    টোকিও অলিম্পিক গেমসের আয়োজক সংস্থাগুলো মশাল রিলে দৌঁড়ের উদ্বোধনী অনুষ্ঠানটি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে দর্শকবিহীনভাবে আয়োজনের পরিকল্পনা করেছে।

    মশাল রিলে দৌঁড়টি ফুকুশিমা জেলার জে-ভিলেজ ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রে মার্চ মাসের ২৫ তারিখে উদ্বোধন করার কথা রয়েছে। উল্লেখ্য, জাপানের ৪৭টি জেলায় মশাল নিয়ে পরিভ্রমণের জন্য ১২১ দিন সময় লাগবে।

    আয়োজক সংস্থাগুলোর ঘনিষ্ঠ সূত্রসমূহ এনএইচকে’কে জানিয়েছে যে, তারা এই রিলে দৌঁড়ে মশাল নিয়ে বের হওয়ার অনুষ্ঠানটি সাধারণ জনগণের জন্য উন্মুক্ত না করার পরিকল্পনা করছে। তারা ভিড় এড়িয়ে যেতে চাইছে এবং এর পরিবর্তে ভাইরাস রোধী পদক্ষেপসমূহ পুরোপুরি পালন করার মধ্য দিয়ে তারা এই রিলে দৌঁড় নিরাপদভাবে আয়োজনের চেষ্টা করছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ২৫ জুলাই ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক