| ১১ মার্চ ২০২১ | ৭:০৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 327 বার
টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিকে বিদেশি দর্শকদের যোগদানের অনুমতি দেয়া কঠিন হবে বলে জাপান সরকার এবং ক্ষমতাসীন দলগুলোর মধ্যে এই ধারণা ক্রমশ: জোরদার হয়ে উঠছে।
করোনাভাইরাসের নতুন রূপ নিয়ে দেখা দেয়া অনিশ্চয়তা এবং দেশে ও বিদেশে সংক্রমণের পরিস্থিতির মত বিভিন্ন বিষয় বিবেচনা করার পর সরকার ঐ সিদ্ধান্তের দিকেই এগোচ্ছে।
গেমসের আয়োজক কমিটির প্রেসিডেন্ট হাশিমোতো সেইকো আভাস দিয়েছেন যে মার্চ মাসের ২৫ তারিখ মশাল দৌড় শুরু হওয়ার আগেই এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
এই বিষয়টি নিষ্পত্তির জন্য দ্রুত হলে আগামী সপ্তাহেই এক বৈঠক অনুষ্ঠিত হবে। টোকিও আয়োজক কমিটি, টোকিও মহানগর সরকার, জাপানের কেন্দ্রীয় সরকার, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবং আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির প্রতিনিধিরা ঐ বৈঠকে উপস্থিত থাকবেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||