| ১৫ মার্চ ২০২১ | ১০:৫৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 250 বার
টোকিও মেট্রোপলিটন সরকার বলছে, আজ তারা করোনাভাইরাসের ২শ ৩৯টি নতুন সংক্রমণের ঘটনা নিশ্চিত করেছে।
এর মাধ্যমে জাপানের রাজধানীতে সংক্রমণের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ১৫ হাজার ৪০৯’এ।
আজ পর্যন্ত সাত দিনে গড় দৈনিক সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৯.১’এ। এটি পূর্ববর্তী সপ্তাহের তুলনায় ৯.৮ শতাংশ বৃদ্ধি।
টোকিওর কর্মকর্তারা বলছেন, ৪১ ব্যক্তির অবস্থা এখন গুরুতর, যা গতকালের তুলনায় ১ বেশি।