| ১৮ মার্চ ২০২১ | ৮:০৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 227 বার
টোকিও মেট্রোপলিটন সরকার বলছে বুধবার ৪০৯টি নতুন করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত করা হয়। ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখের পর থেকে এবারই প্রথম দৈনিক সংক্রমণের সংখ্যা ৪০০ ছাড়িয়ে যায়। এই সংখ্যা জাপানের রাজধানীতে মোট সংক্রমণের হিসাবকে এখন ১ লক্ষ ১৬ হাজার ২৯৩টিতে নিয়ে এসেছে।
টোকিও’র কর্মকর্তারা বলছেন ৪১ ব্যক্তি সঙ্কটাপন্ন অবস্থায় আছেন। এই সংখ্যা হচ্ছে মঙ্গলবারের হিসাবের চাইতে একটি কম।