| ২২ মার্চ ২০২১ | ১০:৫০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 337 বার
টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিকের দায়িত্বে নিয়োজিত শীর্ষ কর্মকর্তারা, বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর কারণে আসন্ন ক্রীড়ানুষ্ঠানে বিদেশী দর্শকদের অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছেন।
২০২০ টোকিও অলিম্পিকের সভাপতি হাশিমোতো সেইকো বলেন, “জাপান’সহ সারাবিশ্বের দেশগুলো সীমান্ত পারাপারের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। বর্তমান পরিস্থিতিতে আসন্ন গ্রীষ্মে বিদেশ থেকে জাপানে অবাধে প্রবেশের নিশ্চয়তা দেয়া কঠিন হবে।”
আয়োজকদের ব্যাপক প্রত্যাশিত এক বৈঠক শেষে এই ঘোষণাটি দেয়া হয়। বিদেশে ইতিমধ্যে ৬ লাখের বেশী টিকিট বিক্রি হয়েছে। এসকল টিকিটের ক্রেতারা, তাঁদের টিকিটের মুল্য ফেরত পেতে সক্ষম হবেন।
অনলাইনে আয়োজিত এই বৈঠকে, টোকিও অলিম্পিকের আয়োজক কমিটি ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান, টোকিও মহানগরের গভর্নর এবং অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
বৈঠকের পর আইওসির সভাপতি টমাস বাখ একটি বিবৃতি পাঠ করেন। এতে তিনি, প্রত্যেকের জন্য নিরাপদ অলিম্পিক ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করাই আইওসির সর্বাগ্রাধিকারের বিষয় ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে উল্লেখ করেন।
উল্লেখ্য, অননুমেয় করোনাভাইরাসের নতুন ধরনের স্ট্রেইনের বিস্তার ঘটে চলার কারণে বিদেশ থেকে লোকজনদের জাপানে আগমনের অনুমতি প্রদানের বিষয় নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়ে চলেছে।
টোকিও অলিম্পিক এখন আরম্ভের দোর গোড়ায় এসে পৌঁছে গেছে। আগামী বৃহস্পতিবার থেকে মশাল রিলে দৌড় আরম্ভ হবে এবং এক বছর বিলম্বের পর আগামী ২৩শে জুলাই ক্রীড়ানুষ্ঠানটি আরম্ভ হওয়ার কথা রয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||