| ২৬ মার্চ ২০২১ | ১০:১৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 280 বার
টোকিও ২০২০ গেমস করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যাওয়ায় অলিম্পিকের মশাল বৃহস্পতিবার এক বছর পর সারা জাপান জুড়ে এর যাত্রা শুরু করেছে।
মশাল রিলে দৌড় ৪৭টি জেলা দিয়ে ভ্রমণ করবে এবং কঠোর করোনাভাইরাস মোকাবিলা পদক্ষেপের মধ্যে দিয়ে তা কার্যকর করা হবে। অলিম্পিকের অগ্নিশিখা ২০২০ সালের মার্চ মাসে গ্রিস থেকে জাপানে নিয়ে আসা হয়।
উত্তর-পূর্ব জাপানের ফুকুশিমা জেলায় রিলে দৌড় শুরু হয়, ২০১১ সালের মহাভূমিকম্প, সুনামি ও পরমাণু দুর্ঘটনায় যে জেলাটি বিধ্বস্ত হয়েছিল।
মহামারি কাটিয়ে উঠায় কর্মকর্তাদের আশাবাদ ব্যক্ত করা এবং দুর্যোগের দশ বছর পর পুনরুদ্ধার প্রচেষ্টা দেখানো বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রায় ১০,০০০ দৌড়বিদ রিলেতে অংশ নেয়ার পরিকল্পনা করছেন।
মহামারির কারণে কঠোর প্রতিরোধ পদক্ষেপ বলবৎ রাখা হয়েছে। মাস্ক পরে থাকা এবং জোরে চিৎকার করে দৌড়ে অংশগ্রহণকারীদের প্রতি সমর্থন জ্ঞাপন থেকে বিরত থাকার আহ্বান কর্মকর্তারা দর্শকদের প্রতি জানিয়েছেন।
১২১ দিনের ভ্রমণ জুলাই মাসের ২৩ তারিখের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য টোকিও’র জাতীয় স্টেডিয়ামে এসে শেষ হওয়ার কথা।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||